বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষের শুভেচ্ছা জেমি ডের

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে মাঠে খেলা নেই। খেলোয়াড়দেরও দিন কাটছে নিজ নিজ বাড়িতে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডেও রয়েছেন নিজ দেশ ইংল্যান্ডে। তবে বাংলা নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানাতে ভোলেননি এই ইংলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সকল বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জেমি। মঙ্গলবার দুপুরে করা টুইটে ৪০ বছর বয়সী কোচ লিখেছেন, ‘বাংলাদেশের সবাইকে শুভ নববর্ষ।’

বাংলা নববর্ষ উদ্‌যাপন বাঙালি সংস্কৃতির অন্যতম একটি উপাদান। তবে করোনা এবার সেই উৎসব কেড়ে নিয়েছে। ঘরে বসেই বাঙালি বরণ করে নিচ্ছে নতুন বছরকে।

পৃথিবী জুড়ে হঠাৎ যে আঁধার নেমে এসেছে, সেটি কেটে যাবে- বাংলা নতুন বছরে এটিই সবার প্রত্যাশা। ফুটবল সংশ্লিষ্ট সবাই মুখিয়ে সব স্বাভাবিক হওয়ার। মাঠে খেলা গড়ানোর।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল