,

করোনা পরীক্ষা করা হবে আরও ১১ প্রতিষ্ঠানে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মোট ১৭টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করা হচ্ছে। ঢাকা ও ঢাকার বাইরে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আরও ১১টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে এই পরীক্ষা করা হবে। অর্থাৎ কিছু দিন পর করোনাভাইরাস শনাক্তে মোট ২৮টি পরীক্ষাগার হতে যাচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘ইতোমধ্যে আমাদের ১৭টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে বর্তমানে করোনা শনাক্তের পরীক্ষা চলছে। এই পরীক্ষা আরও প্রসারিত করার জন্য ১১টি প্রতিষ্ঠান ৭ থেকে ১০ দিনের মধ্যে কাজ শুরু করবে। এর মধ্যে ঢাকায় ৫টি এবং ঢাকার বাইরে ৬টি ল্যাব প্রস্তুত হচ্ছে।’

ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, শেখ রাসেল গেস্ট্রোলিভার ইনস্টিটিউট, তাছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও কাজ চলছে। এই ১১টি প্রতিষ্ঠানে ৭ থেকে ১০ দিনের মধ্যেই পিসিআর পরীক্ষা কার্যক্রম সম্প্রসারিত করতে পারব।

ঢাকার বাইরে যে প্রতিষ্ঠানগুলোতে করোনা পরীক্ষার কাজ শুরু করবে, সেগুলো হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (দিনাজপুর) ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ।

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ২০৯ জন শনাক্ত হয়েছেন। এটি দেশে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড। নতুন রোগীদের মিলিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও সাতজনের। একদিনে মৃত্যুর এ সংখ্যাও দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য