,

মাস্ক পরে ডাকা‌তির ঘটনায় পাঁচজন রিমান্ডে

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের বিল্লাহ ফার্মা ও খিলগাঁও‌য়ের লাজ ফার্মায় মাস্ক প‌রে ডাকাতির ঘটনায় গ্রেফতার পাঁচজন‌কে একদিন ক‌রে রিমা‌ন্ডে নি‌য়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১৩ এ‌প্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এ আ‌দেশ দেন। এ‌দিন আদালতে তা‌দের হাজির করে ১০ দি‌নের রিমান্ড আ‌বেদন ক‌রে ‌গো‌য়েন্দা পুলিশ (ডিবি)। শুনা‌নি শে‌ষে বিচারক তাদের এক‌দি‌ন করে রিমান্ড মঞ্জুর ক‌রেন।

রিমা‌ন্ডে যাওয়া ব‌্যক্তিরা হ‌লেন- সোহেল (৩৬), সোহরাব (৩০), নেওয়াজ (২২), শাহীন (২৫) ও রাজু (২৫)।

এরআগে রোববার (১২ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পশ্চিম বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহদাত সোমা ও মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিছ উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থে‌কে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, চাপাতি, দা ও লোহার রড এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার ক‌রা হয়।

গত ১ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১টার দিকে মোহাম্মদপুরের কলেজ গেটের বিল্লাল ফার্মা ও ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজ ফার্মায় একই স্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। তারা প্রথমে একটি পিকআপ করে মুখে মাস্ক ও গামছা পেঁচিয়ে আসে। ফার্মেসিতে গিয়ে চাপাতি, দা ও লোহার রডের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপ নিয়ে যায়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দু’টি মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি তাদের নেতৃত্বে গোয়েন্দা পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম ও পল্লবী জোনাল টিম মামলা দু’টির ছায়া তদন্ত শুরু করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য