,

নাসিরনগরে জটিল রোগে আক্রান্তদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্যান্সার,কিডনি ও লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজডসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২৯ জন রোগীর মধ্যে চিকিৎসা সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজ কল্যান মন্ত্রণালয়ের বরাদ্দকৃত উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব চেক বিতরণ করা হয়।

সোমবার দুপুরে স্থানীয় অফিসার্স ক্লাব চত্বরে সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ১৫ জনের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। বাকিদের ১৪টি চেক বাড়ি বাড়ি পৌছে দেয়া হবে। অনুষ্ঠানে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন করোনা ভাইরাস মোকাবেলায় নাসিরনগরবাসীর জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে। তাই করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন,গণজমায়েত এড়িয়ে চলুন এবং সকলকে সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান। পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবান মানুষসহ যারা জনগনের পাশে এগিয়ে আসছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানান।

চেক হস্তান্তরের সময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী,থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,ওসি তড়ন্ত কবির হোসেন,জেলা পরিষদ সদস্য হাজ্বী ফারুকুজ্জামান ফারুক,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমানসহ অনুদান গ্রহীতা ও তাদের পরিবারের সদস্যরা,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য