,

ব্রাহ্মণবাড়িয়ায় গলায় রশি পেঁচানো কিশোরীর মরদেহ উদ্ধার 

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া লোভনা আক্তার (১৫) নামে এক কিশোরীর  গলায় রশি পেঁচানো  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলা শহরে মধ্যপাড়া এলাকার নির্মল করের বাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  লোভনা পৌর শহরের কাজীপাড়া দরগামহল্লার মুসলিম মিয়ার মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, সকালে স্থানীয় লোকজন গলায় রশি পেঁচানো মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, মেয়েটির গলায় রশি পেঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এঘটনায় রানা কর নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য