,

রাস্তার পাশে জন্ম নিলো শিশু, এগিয়ে এলো না কেউ

news-image

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় এক ভবঘুরে নারী ছেলে সন্তান জন্ম দিয়েছেন। আজ রোববার ভোরে উপজেলার সোনারবাংলা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের পাশেই সন্তানটি প্রসব করেন ওই নারী।

জানা গেছে, গতকাল শনিবার রাত থেকে মানসিক ভারসাম্যহীন ওই নারী প্রসব ব্যথায় চিৎকার করলেও করোনার কারণে চলমান সংকটে গৃহবন্দী হয়ে থাকার কারণে কেউ এগিয়ে আসেননি। সন্তান জন্মের পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুটফুটে ওই নবজাতককে দত্তক নিতে সেখানে বেশ কয়েকজন হাজির হন। কিন্তু ভবঘুরে হলেও সন্তানের প্রতি তার মমতা ত্যাগ করতে পারেনি ওই নারী। সদ্য ভুমিষ্ট সন্তানকে কাউকে না দিয়ে নিজের বুকেই আগলে রেখেছেন তিনি। তবে সন্তানটির বাবা কে, তার পরিচয় এখনো মেলেনি।

স্থানীয়রা বলছেন, ওই নারী দীর্ঘদিন ধরে উপজেলার সোনারবাংলা বাজার ও ঢাকা-বরিশাল মহাসড়কের আশপাশের এলাকার দোকান ঘরের সামনে রাত্রিযাপন করতেন। সন্তান প্রসবের পরে স্থানীয়রা তাকে সোনারবাংলা বাজারে একটি পরিত্যাক্ত দোকানে নিয়ে গিয়ে রাখেন।

এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণতি বিশ্বাস বলেন, ‘বাচ্চাটির শারীরিক সুস্থ্যতা নিশ্চিত করতে আপাতত উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুই-একদিন পরে শিশুটিকে বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তর পরিচালিত আগৈলঝাড়া বেবি হোমে পাঠানো হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য