,

আশুগঞ্জে ৮৯৭ কেজি চালসহ আটক ৫

news-image

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়া ভিজিডির ৮৯৭ কেজি চাল উদ্ধার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আড়াইসিধা বাজারের পাশে একটি একটি গরুর খামার ও সদর ইউনিয়নের আলমনগর একটি চাতালকল থেকে চালগুলো উদ্ধার করা হয়।

এসব চাল ভিজিডির কার্ডধারীরা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ বিক্রি করে দিয়েছিলেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন চাতালকল মালিক নাজমুল হক, আড়াইসিধা ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা শাহজাহান, শাহাবুদ্দিন, খামার মালিক আল আমিন ও ফারুক মিয়া।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আড়াইসিধা ইউনিয়ন পরিষদ থেকে ১৪১টি পরিবারের মাঝে চার হাজার ২৩০ কেজি চাল বিতরণ করা হয়। এসব চাল ভিজিডি কার্ডধারী দুস্থ, অসহায় ও গরিবদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে পরিষদ থেকে কিছু দূরে গিয়ে ৩১ জন কার্ডধারী চালগুলো বিক্রি করে দেন।

এসব চাল কিনে নেন শাহজাহান, শাহাবুদ্দিন ফারুক ও মোশারফ মিয়া। খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার গিয়ে আড়াইসিধা বাজারের পাশে আল আমিন মিয়ার গরুর খামার থেকে ৫৯৭ কেজি চাল উদ্ধার করেন। এ সময় চারজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আলমনগর এলাকায় গিয়ে নাজমুল হকের আর.এন অটো রাইস মিল থেকে ৩০০ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় চাতালকল মালিক নাজমুল হককে আটক করা হয়।

ইউএনও মো. নাজিমুল হায়দার বলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছেন। ভিজিডির কার্ড নিয়ে যারা চাল উত্তোলন করে বিক্রি করে দিচ্ছেন তাদের কার্ড বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য