,

ব্রাহ্মণবাড়িয়ায় কার্ডধারীদের বিক্রয় করা বিজিডির ৯’শ কেজি চালসহ আটক ৫

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুস্থ, অসহায় ও গরীব মহিলাদের জন্য দেয়া খাদ্য সহাতার ৯’শ কেজি বিজিডি’র চালসহ ৫ জনকে আটক করা হয়েছে। এসব চাল কার্ডধারীরা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে বিক্রি করে দিয়েছেন বলে জানা যায়। রবিবার দুপুরে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আল আমিন মিয়ার গরুর খামার ও আলমনগর এলাকার নাজমুল মিয়ার চাতালকল থেকে এই চালসহ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার তাদের আটক করেন। এসময় আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার সাথে ছিলেন। আটককৃতরা হল, চাতাল মালিক নাজমুল হক, আড়াইসিধা ভবানীপুর এলাকার শাহজাহান, শাহাবুদ্দিন, খামার মালিক আল আমিন ও ফারুক মিয়া। তাদের আশুগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারী খাদ্য সহায়তার চাল রবিবার সকালেই আড়াইসিধা ইউনিয়ন পরিষদ থেকে ১’শ ৪১ পরিবারের মাঝে চার হাজার ২’শ ৩০ কেজি চাল বিতরণ করা হয়। এসব চাল দুস্থ, অসহায় ও গরীব মহিলা বিজিডি কার্ডধারীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। এসব চাল ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে বাড়িতে নেয়ার আগেই পরিষদ থেকে কিছু দূরে গিয়ে কার্ডধারী বিক্রি করে দেয়।
এসব চাল কিনে নেয় আড়াইসিধা ভবানীপুর এলাকার শাহজাহান, শাহাবুদ্দিন ফারুক ও মোশারফ মিয়া। এই চাল সংগ্রহ করে আর এন অটো রাইস মিলের মালিক নাজমুল হকের কাছে পাঠানোর জন্য মজুদ করছিল তারা। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার গিয়ে আড়াইসিধা সামসু মিয়ার বাড়ির আল আমিনের গরুর খামারে অভিযান চালায়। পরে সেখান থেকে ১১টি বস্তায় ৫’শ ৯৭ কেজি চাল উদ্ধার করেন। এসময় চারজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার আলমনগরে অভিযান চালিয়ে নাজমুল মিয়ার আর এন অটো রাইস মিল থেকে ৩’শ কেজি চাল উদ্ধার করেন। এসময় চাতাল মালিক নাজমুল হককে আটক করা হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিমুল হায়দার জানান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন। এছাড়াও বিজিডি’র কার্ড নিয়ে এভাবে চাল যারা উত্তোলন করে বিক্রি করে দিচ্ছেন তাদের খুঁজে বের করে কার্ড বাতিলসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য