,

বেতনের দাবিতে গাজীপুরে লকডাউন ভেঙে সড়কে পোশাক শ্রমিকরা

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে লকডাউনের নিয়ম ভেঙে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১২ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড ও ভোগড়া বাইপাস এলাকার ইস্ট ওয়েস্ট গ্রুপ ও নিউওয়ে ফ্যাশনস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানান, তারা ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত ৩ মাসের বেতন না পেয়ে সকাল ৯টার দিকে মহাসড়ক অবরোধ করেন।

নিউওয়ে ফ্যাশন লিমিটেডের নিটিং অপারেটর শাহিনা বেগম বলেন, আমরা দুই মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। কারখানা কর্তৃপক্ষ দেই-দিচ্ছি করে ঘুরাচ্ছে। এখন আমাদের ঘরে খাবার নেই। বাড়ি ভাড়া ও দোকান বাকি পড়ে আছে। পাওনাদারদের জন্য বাসা থেকে বের হতে পারছি না। এর মধ্যে গাজীপুর লকডাউন করা হয়েছে। এখন আমাদের না খেয়ে মরার উপক্রম হয়েছে।

তিনি বলেন, সরকার যে ত্রাণ সহায়তা দিচ্ছে তা কেবল যারা স্থানীয়রা ও গাজীপুরের যারা ভোটার তারা পাচ্ছেন। অন্যরা কোনো ত্রাণ পাচ্ছেন না। তাই এখন আমারা বেতন না পেলে সন্তানদের নিয়ে না খেয়ে মরতে হবে। যানবাহন বন্ধ থাকায় সন্তানদের গ্রামের বাড়িতেও রেখে আসতে পারছি না।

এদিকে লকডাউনের নিয়ম ভেঙে শ্রমিকরা মহাসড়কে নেমে আসলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। টানা এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখার পর মালিকপক্ষ ১৬ এপ্রিল বেতন পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ তুলে নেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, দুই মাসের বকেয়া বেতন দাবিতে পোশাক শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী ১৬ এপ্রিল বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে চলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

সব ধর্মের মূল শিক্ষা সাম্য ও মানবিক মর্যাদা: প্রধানমন্ত্রী

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ