,

শারীরিক অবস্থার কারণে শেষ হচ্ছিল শাইলেন উডলিলের ক্যারিয়ার

news-image

বিনোদন ডেস্ক : ‘বিগ লিটল লাইস’ তারকা শাইলেন উডলি জানালেন, শারীরিক অবস্থার কারণে তার শোবিজ ক্যারিয়ার প্রায় শেষ হতে চলেছিল।

নিউইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, গত দশকের শুরুতে তিনি খুবই অসুস্থ ছিলেন। ওই সময় অনেকগুলো প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে। তিনি বলেন, “খুব খুব অসুস্থ ছিলাম।”

উডলি জানান, এই বিষয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি তিনি। ‘ডাইভারজেন্ট’ সিরিজের সিনেমা নিয়ে যখন তিনি কঠোর পরিশ্রম করেছিলেন, তখন শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে সংগ্রাম করে যাচ্ছিলেন। তখন তিনি কাজ কমিয়ে দেন।

অবশ্য তিনি অসুস্থতা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। উল্লেখ করেননি কীভাবে সেরে উঠেছেন। তবে জানান, নিজেকে মানসিকভাবে স্থির করে সকল নেতিবাচক চিন্তা দূর করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন।

২০১১ সালে ‘দ্য ডিসেনডেন্টস’ সিনেমার মাধ্যমে পরিচিতি পান শাইলেন উডলি। গোল্ডেন গ্লোবের জন্য মনোনয়ন পান, জিতে নেন ইন্ডি স্পিরিট অ্যাওয়ার্ড।

২০১৪ সালে পান ভীষণ জনপ্রিয়তা। ওই সময় মুক্তি পায় ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ ও ‘ডাইভারজেন্ট’ সিরিজের প্রথম সিনেমা। সম্প্রতি তাকে দেখা গেছে ‘এন্ডিংস, বিগিনিংস’-এ। করোনাভাইরাসের কারণে সিনেমাটি ভিডিও-অন-ডিমান্ডে বিকল্প পদ্ধতিতে মুক্তি পেয়েছে।

বর্তমানে এই নায়িকার হাতে আছে দ্য লাস্ট লেটার ফ্রম ইউর লাভার ও প্রিজনার ৭৬০।

এ জাতীয় আরও খবর

সব ধর্মের মূল শিক্ষা সাম্য ও মানবিক মর্যাদা: প্রধানমন্ত্রী

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ