,

স্বাস্থ্যকর্মী-চিকিৎসকদের গায়ে তাবলিগ সদস্যের থুতু : মিথ্যা প্রমাণিত

news-image

অনলাইন ডেস্ক : ভারতে স্বাস্থ্যকর্মী-চিকিৎসকদের গায়ে তাবলিগ সদস্যের থুতু ছিটানোর অভিযোগ শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ।

দিল্লিতে তাবলিগ জামাতের জমায়েত নিয়ে উত্তাল ভারত। অভিযোগ, দেশের মোট আক্রান্তের সংখ্যার একটা বিপুল অংশের সঙ্গে যোগ রয়েছে এই জমায়েতের। সমালোচনাও চলছে দেশজুড়ে।

এরই মধ্যে করোনা সন্দেহে ছত্তিশগড় রাজ্যের রায়পুর এইমস-এ ভর্তি তাবলিগ জামাতের এক সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের গায়ে থুতু ছিটিয়েছেন। ঝামেলা বাঁধাচ্ছেন হাসপাতালজুড়ে।

যদিও শেষ পর্যন্ত রায়পুর এইমস-এর পক্ষ সেই সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এই সময়।

ভারতের সংবাদমাধ্যমগুলো ফলাও করে প্রচার করে, ছত্তিশগড়ের রায়পুরের হাসপাতালেও এক নাবালক তাবলিগ জামাত সদস্যকে ভর্তি করা হয়। হঠাৎই তার বিরুদ্ধে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে।

রাজ্যের মন্ত্রী সুনীল সোনিও অভিযুক্তকে হাসপাতালের ‘সমস্যা সৃষ্টিকারী’ বলেন। স্থানীয় খবরের চ্যানেলগুলোতেও সেই খবর দেখানো হয়।

অভিযোগের পরপরই ছত্তিশগড়ের বিশেষ মনিটরিং সেল তদন্ত নামে। আর তাতেই দেখা যায় ওই সদস্য নির্দোষ। এইমস হাসপাতাল কর্তৃপক্ষ সেই অভিযোগকে মিথ্যা বলে জানায়।

হাসপাতাল সূত্রে বলা হয়েছে, ‘করোনা আক্রান্ত এই তাবলিগ জামাত সদস্য কোরবার বাসিন্দা। কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সঙ্গে সে অভব্য আচরণ করেনি। এমনকি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। হাসপাতালের সব নিয়ম মেনে চলছে সে।’

বাধ্য হয়ে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন মন্ত্রী সুনীল সোনিও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য