রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পারিশ্রমিক বাড়ানোর লোভ দেখিয়ে বিছানায় যাওয়ার প্রস্তাব

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে অনেকদিন ধরেই #মিটু ইস্যু নিরব ছিলো। আর করোনার এই ক্রান্তিকালে সবাই এই ইস্যুর কথা প্রায় ভুলতে বসেছে। তবে সেটি আবার মনে করিয়ে দিলেন ভারতর অভিনেত্রী মানবী গাগরু।

ওয়েব সিরিজ নির্মাতার বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন ‘ফোর মোর শটস প্লিজ’, ‘টিভিএফ ট্রিপলিং’ ওয়েব সিরিজ খ্যাত এই অভিনেত্রী।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মানবী জানিয়েছেন, গত বছর একটি অজানা নম্বর থেকে কল আসে তার কাছে। ফোনের ওপার থেকে এক ব্যক্তি তাকে নতুন একটি ওয়েব সিরিজের কাজ করার প্রস্তাব দেন। তার সঙ্গে পারিশ্রমিক নিয়েও কথা হয়।

মানবীর ভাষ্য, ‘যে বাজেট আমাকে অফার করা হয়েছিল, তা ছিল খুবই কম। আমি তাদের সে কথা জানাই। এটাও বলি, সবার আগে দরকার স্ক্রিপ্ট পছন্দ হওয়া। তার পর তো ডেট ও পারিশ্রমিক। এর পর হঠাৎ সেই নির্মাতা আমাকে বলে, পারিশ্রমিক তিন গুণ বাড়িয়ে দিতে পারি। কিন্তু তার বদলে কম্প্রোমাইজ করতে হবে। আমাকে বিছানায় যেতে হবে।’

প্রথমে ঘাবড়ে গেলেও পরবর্তীতে তীব্র প্রতিবাদ করেন মানবী। সেই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করারও হুমকি দেন এই অভিনেত্রী। প্রায় এক বছর পর সংবাদমাধ্যমের কাছে সেই ভয়াবহ স্মৃতির কথা প্রকাশ করলেন মানবী।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের