,

কৃষকের জন্য ৫০০০ কোটি টাকার বিশেষ প্রণোদনা

news-image

করোনাভাইরাসে কৃষি খাতের ক্ষতি মোকাবেলায় কৃষকের জন্য ৫০০০ কোটি টাকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তহবিল থেকে সহজ শর্তে মাত্র ৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন কৃষক।

রোববার (১২ এপ্রিল) ভিডিও কনফারেন্সে বক্তব্যকালে এ প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এদিন বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠান পরিচালনা করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ধান কাটা শুরু হয়ে গেছে। অনেক শ্রমিক বেকার আছে তারা যেন এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে ফসল কাটতে পারে, তার সুযোগ-সুবিধা করে দিতে হবে। কোনো ফসল যেন নষ্ট না হয়। উৎপাদন অব্যাহত রাখতে হবে। হাটবাজার যাতে বন্ধ না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। কোনো বড় জায়গায় সপ্তাহে একদিন হাট বসাবেন।

তিনি বলেন, কৃষিকাজ যেন অব্যাহত থাকে, কৃষি উৎপাদনের জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। এবার দুই লাখ মেট্রিক টন চাল কেনার কথা বলেছি।

কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায় সেজন্য আমরা এই ব্যবস্থা করেছি। কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, আরও ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সব ধর্মের মূল শিক্ষা সাম্য ও মানবিক মর্যাদা: প্রধানমন্ত্রী

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ