,

লকডাউনে অ্যাম্বুলেন্স মেলেনি, মৃত সন্তানকে কোলে নিয়েই বাড়ির পথে মা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস আতঙ্কে গোটা ভারতজুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতে অ্যাম্বুলেন্সের অভাবে নিজের তিন বছরের অসুস্থ সন্তানকে ঠিক সময় হাসপাতালে নিয়ে যেতে পারেননি বিহারের জেহানাবাদ জেলার এক গৃহবধূ। আবার হাসপাতাল থেকে মৃত সন্তানকে ঘরে আনার সময়ও পেলেন না কোনো গাড়ি। তাই বাধ্য হয়েই মৃত সন্তানকে কোলে নিয়েই হাঁটতে শুরু করেন মা।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগে প্রবল জ্বর, সর্দি ও কাশিতে অসুস্থ হয়ে পড়ে জেহানাবাদ জেলার সেহাপুরের গিরেজ কুমারের তিন বছরের সন্তান। গ্রামের ডাক্তারকে দেখিয়ে কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়েই একটি টেম্পু ভাড়া করে ছেলেকে জেহানাবাদ জেলা হাসপাতালে নিয়ে আসেন তিনি। কিন্তু অবস্থা খারাপ থাকায় শিশুটিকে পটনা মেডিকেলে পাঠানো হয়। সে সময় জেলা হাসপাতাল থেকে কোনো অ্যাম্বুলেন্স পাননি তিনি। এতে দেরি হওয়ায় সেখানেই তার মৃত্যু হয়।

গৃহবধূ গিরেজ কুমারের দাবি, লকডাউনের জন্য কোনো গাড়ি পাওয়া যায়নি। এখানেই শেষ নয়, ছেলের মৃতদেহ নিয়ে যে বাড়ি ফিরবেন তারও উপায় নেই। কোনো গাড়িই মেলেনি। ফলে মৃত ছেলেকে কোলে নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে শুরু করেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে গোটা জেলা। জেলা প্রশাসন, হাসপাতালের কয়েকজন চিকিৎসককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। সাসপেন্ড করা হয়েছে হাসপাতালের ম্যানেজারকে। তবে জেলার এক সরকারি কর্মকর্তা নবীন কুমারের দাবি, কীভাবে এরকম ঘটনা ঘটল, তা খোঁজ নিয়ে দেখছি। ওই ধরনের রোগীকে তো অ্যাম্বুলেন্স দেওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য