,

কৃষিখাতের ক্ষতি মোকাবিলায় ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে কৃষিখাতের ক্ষতি মোকাবিলায় কৃষকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তহবিল থেকে সহজ শর্তে মাত্র ৫ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন কৃষকরা।

আজ রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্যকালে তিনি এ প্রণোদনা ঘোষণা করেন।

ভিডিও কনফারেন্সে বরিশাল ও খুলনা বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় করোনা পরিস্থিতিতে কৃষিকাজ ও পণ্য পরিবহন স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘চলতি বোরো মৌসুমে যাতে কৃষকরা দেশের বিভিন্ন স্থানে কাজ করতে, বিশেষত ধান কাটতে যেতে পারে, সেজন্য পুলিশকে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।’

‘করোনা পরবর্তী পৃথিবীতে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। তাই কৃষিজ উৎপাদন চলমান রাখতে হবে’ যোগ করেন প্রধানমন্ত্রী।

পরে বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস সম্পর্কিত খোঁজখবর নেন আওয়ামী লীগ সভাপতি।

এর আগে গত রোববার ভিডিও কনফারেন্সে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩ জেলার করোনা সম্পর্কিত খোঁজ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য