,

ত্রাণ বিতরণে কোনোরূপ অনিয়ম সহ্য করা হবে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ত্রাণ বিতরণে কোনোরূপ অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার তার সরকারি বাসভবন থেকে এক ভিডিও সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খেটে খাওয়া মানুষের ত্রাণ নিয়ে যারাই ছিনিমিনি খেলবে, তারা যেই হোক তাদের কঠোর হস্তে দমন করা হবে।

উল্লেখ, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সরকারি ছুটির কারণে নিম্ন আয়সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের আয় বন্ধ হয়ে গেছে। তাদের জন্য সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন স্থানে এই ত্রাণ বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে।

কাদের বলেন, করোনা নামক এ অদৃশ্য শক্তিকে পরাজিত করতে আমাদের সকলকে আজ দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মতপার্থক্য ভুলে ভুলে সব রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী স্বেচ্ছাসেবী সংগঠন সবাইকে ধৈর্য ও সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, এই লড়াইয়ে জিততে হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১দফা নির্দেশনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই মুহূর্তে খেটে খাওয়া কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান বিত্তবান মানুষ এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের তাদের চলমান প্রয়াস আরও জোরদার করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, একটি কুচক্রী মহল এই দুর্যোগকালে ও নানান গুজব ছড়াচ্ছে। এ সকল গুজবের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার এবং গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

করোনা সংকটে নিবেদিত চিকিৎসক-নার্স, হাসপাতাল কর্মী চিকিৎসা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে অতীতের মতো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান তিনি।

কাদের বলেন, মনে রাখতে হবে ঘরে ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে যারা পারবেন না তারা নিজেরাই নিজেদের জন্য বিপদ ডেকে আনবেন।

সেতুমন্ত্রী বলেন এই সংকটের মধ্যেও আমি জাতিকে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে একটি সুখবর দিচ্ছি। এই প্রতিকূল অবস্থার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বাধিক অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু ২০ এবং ২১ নম্বর পিলারের ওপর ২৮তম স্প্যান স্থাপন করা হয়েছে। এর ফলে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর ৪.২ কিলোমিটার দৃশ্যমান হলো। আর বাকি রইল ১৩ টি স্প্যানের কাজ। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশি-বিদেশি সকল প্রকৌশলী, টেকনিশিয়ান শ্রমিক পরামর্শক তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন হাসিনার সরকারের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

মন্ত্রী বলেন, সরকার সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। পণ্যবাহী পরিবহন খাদ্যদ্রব্য জরুরি সেবা, পচনশীল দ্রব্য পরিবাহী, ওষুধ শিল্প, ত্রাণবাহী গাড়ি, গণমাধ্যম, কৃষি মৎসজাত পণ্য, দুগ্ধজাত পণ্য পরিবহনে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

কাদের বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি পণ্যবাহী পরিবহনের যাত্রী বহন করা যাবে না এমন নিষেধাজ্ঞা অনেকে মানছেন না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য