,

করোনায় কানাডায় আরও ২ বাংলাদেশির মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে কানাডায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় টরেন্টোর ইস্ট ইয়র্কের একটি হাসপাতালে আশরাফুল আলম ওমর নামের এক বাংলাদেশির মৃত্যু হয়।

টরেন্টো প্রবাসী আশরাফুল ঢাকার শান্তিবাগের বাসিন্দা।

এর আগে একইদিন সন্ধ্যায় টরেন্টোতে জামাল আলী নামের আরেক বাংলাদেশির মৃত্যু হয়।

এ নিয়ে কানাডায় চার বাংলাদেশির মৃত্যু হলো।

জামাল গত এক সপ্তাহ ধরে টরেন্টো জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সিলেটের বিশ্বনাথ এলাকার অধিবাসী। তিন বছর বয়সে তিনি কানাডায় আসেন। জামাল একটি আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশি শরিয়ত উল্লাহ (৫৫) মারা যান। কানাডার রাজধানী শহর অটোয়ায় তার মৃত্যু হয়।

এরপর গত ৫ এপ্রিল টরেন্টোতে মারা গেলেন মুক্তিযোদ্ধা তুতিউর রহমান।

বর্তমানে টরেন্ট্রো এবং মন্ট্রিলে বেশ কয়েকজন বাঙালি আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত কানাডায় এখন পর্যন্ত ২২ হাজার ১৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৬৯ জন মারা গেছেন। আর ৬ হাজার ১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য