,

সানোফি বানাতে চায় ১০ কোটি ডোজ হাইড্রোক্সিক্লোরোকুইন

news-image

অনলাইন ডেস্ক : ফ্রান্সের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানোফি বলেছে, হাইড্রোক্সিক্লোরোকুইন যদি কোভিড-১৯ এর চিকিৎসায় লাগে, তাহলে তারা বিশ্বের বিভিন্ন দেশে ১০ কোটি ডোজ সরবরাহ করতে পারবে। শুক্রবার তারা একথা জানায়। হাইড্রোক্সিক্লোরোকুইন এমনিতে বাত ও লুপাস (চামড়ার রোগ) রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। খবর বিবিসির।

সানোফির তৈরি হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্র্যান্ড নাম প্লাকুয়েনিল। এর সঙ্গে সম্পর্কিত যৌগ ক্লোরোকুইন ম্যালেরিয়ারোধী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে এটাকেই এখন সারা বিশ্বে সবচেয়ে কার্যকর প্রতিষেধক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে এটাকে এখনই করোনাভাইরাসের ওষুধ হিসেবে ঢালাও ব্যবহার করার ব্যাপারে বিতর্ক রয়েছে। অনেক চিকিৎসাবিশেষজ্ঞ বলছেন, এখনই এটাকে প্রতিষেধক হিসেবে ব্যবহার করার সময় আসেনি। এটা করোনার নিরাপদ প্রতিষেধক কিনা তা আরো খতিয়ে দেখতে হবে।

দিদিয়ের রাওলত নামের ফ্রান্সের একজন চিকিৎসক হাইড্রোক্সাইক্লোরোকুইন (এইচকিউসি) এবং অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিনের সংমিশ্রণে রোগীদের চিকিৎসা করে আশা জাগিয়ে তুলেছেন। তবে স্বাস্থ্য কর্মকর্তারা আরো পরীক্ষা নিরীক্ষা ছাড়া নিশ্চিত না হয়ে করোনার চিকিৎসায় এর ব্যবহারে সম্মতি জানাতে অস্বীকৃতি জানাচ্ছেন।

গত বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মার্সেইতে রাওলত ও তার দলের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকের ফলাফল কী, তা প্রকাশ করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য