শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিবাজ ও চালচোরদের ছবি আইসল্যান্ডের মতোন টয়লেটে রাখুন

news-image

সারা বিশ্বের সাথে সাথে বাংলাদেশের মানুষও যখন করোনা সংক্রামনের কারনে চরম অসহায় সময় পার করছে। নিম্ন আয়ের মানুষ যখন প্রচন্ড খাদ্য সংকটে। যখন দেশের সরকার সহ বৃত্তবানরা খাদ্যহীন মানুষদের মুখে দুমুঠো ডাল ভাত তুলে দিতে দিন রাত চেষ্টা করে যাচ্ছে। তখনও একশ্রেণির মানুষ রুপি জানোয়াররা ত্রাণ চুরি করছে। এক শ্রেণির ব্যবসায়ী অধিক মুনাফার জন্য নানা ফন্দী ফিকির করছে। কিছু আমলা এখনো দূর্নীতি করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর হুমকি ধামকি তাদের কানে যায় না।

মোট কথা দেশের এই চোর, দুর্নীতিবাজ, লুটেরা অসাধু ব্যবসায়ী, আমলা ও রাজনীতিকদের যেহেতু কোনো প্রকার বিবেক, লজ্জা, মনুষ্যত্ব নেই তাদের কে চিহ্নিত করে বিচারের আগে আইসল্যান্ডের পদ্ধতি অবলম্বন করা যেতে পারে।

আইসল্যান্ডে প্রতিবছর দূর্নীতিবাজদের নামের তালিকা ছবিসহ জাতির সামনে প্রকাশ করা হয়। তারপর পরবর্তী এক বছরের জন্য ঐ দুর্নীতিবাজদের ছবি দেশের প্রতিটি পাবলিক টয়লেট ও প্রস্রাবখানার মধ্যে বিশেষ ভাবে সাটিয়ে দেওয়া হয়। দেশের জনগণ পরবর্তী সারা বছরজুড়ে ঐ দূর্নীতিবাজদের মুখের উপর প্রস্রাব করতে থাকে।

তাই আমরা মনে করি, যেহেতু বাংলাদেশের দেশ ধর্ষক এই চোর বাটপার দুর্নীতিবাজ লুটেরাদের কোনো কিছুতেই লজ্জা শরম পাচ্ছে না। তাই এই চোর বাটপার দূর্নীতিবাজদের নাম ছবি প্রকাশ করে আইসল্যান্ডের মত দেশের সকল পাবলিক টয়লেট ও প্রস্রাব খানায় সাটিয়ে দিয়ে ওদের মুখে জনগণকে প্রস্রাব করার ব্যবস্থা করে দেওয়া যেতে পারে।

এ ছাড়া সকল শাস্তির পাশাপাশি এই শিক্ষাই ওদের জন্য যথার্থ বলে জনগণ মনে করেন।

এবিএম জাকিরুল হক টিটন: রাজনীতিবিদ, লেখক

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ