,

ভারতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪৯

news-image

অনলাইন ডেস্ক : লকডাউনের মধ্যেও ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। লাগাম টেনে ধরা যাচ্ছে না মৃতের সংখ্যাতেও।

আন্তর্জাতিক জরিপ সংখ্যা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬০০ জন। মারা গেছেন ২৪৯ জন। সুস্থ হয়েছেন ৭৭৪ জন। এখন পর্যন্ত দেশটির ১ লাখ ৮৯ হাজার ১১১ জনের করোনা টেস্ট করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত কয়েক দিন ধরেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ওঠানামা করেছে। সোমবার দেশটিতে একদিনে ৭০৪ জন করোনায় আক্রান্ত হন। মঙ্গলবার তা কমে হয় ৫০৮ জন। বুধবার ৪৮৫ জনে। তবে শুক্রবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৯১ জনে।

আক্রান্তের সংখ্যা ফের বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

তাদের অনেকেই লকডাউনের মেয়াদ আরও বাড়াতে চাইছেন।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ইতিমধ্যে ওড়িষ্যা ও পাঞ্জাব লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। এ দুটি রাজ্যে ১ মে পর্যন্ত লকডাউন চলবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

এ দুটি রাজ্যের দেখাদেখি রাজস্থান ও ছত্তিশগড়ও লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ভাবছে।

এদিকে করোনা হানা দিয়েছে আসামেও। শুক্রবার প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা টুইটারে জানান, আসামের হাইলাকান্দি জেলার ৬৫ বছরের এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে শিলচর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ভারতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঘটেছে মহারাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে ২ দিন আগেই। মহারাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে দিল্লি, তামিলনাড়ু, কর্নাটক, কেরালা ও পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা