,

রোটারি ক্লাব অব আশুগঞ্জ কর্তৃক পিপিই বিতরণ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : রোটারি ক্লাব অব আশুগঞ্জের উদ্যোগে উপজেলার সংশ্লিষ্ট পেশায় কর্মরতদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রোটারি ডিষ্ট্রিক ৩২৮২ এর গভর্ণর ইলেক্ট পিপি বেলাল উদ্দিন আহমেদের সহযোগিতায় এবং রোটারিয়ান পিপি মো:কামাল হোসেনের সৌজন্যে আশুগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালের ডাক্তারদের, আশুগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাদের, আশুগঞ্জ প্রেস ক্লাব ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাংবাদিকদের মধ্যে করোনা ভাইরাস মোকাবেলায় পিপিই বিতরণ করেন রোটারি ক্লাব অব আশুগঞ্জের রোটারিয়ানরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নুপুর সাহা হাসপাতালের পক্ষে পিপিই গুলো গ্রহণ করেন। আশুগঞ্জ থানার পক্ষে পিপিই গ্রহণ করেন অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ। আশুগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে পিপিই গ্রহণ করেন সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আল মামুন এবং আশুগন্জ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের পক্ষে পিপিই গ্রহণ করেন সভাপতি মোঃ আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু প্রমুখ।

এ সময় আশুগঞ্জ রোটারি ক্লাবের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডেপুটি গভর্ণর পিপি মো: কামাল হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট মো: নুরুল আলম, সেক্রেটারি ইলেক্ট ডা: মো: ফাইজুর রহমান, পিপি রাসেলুর রহমান ভূইয়া, সেক্রেটারি নিতাই চন্দ্র ভৌমিক, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো: রাহিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য