শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির আওতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে সরকার ঘোষিত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেইসঙ্গে ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত করা হয়েছে।

এর আগে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দ্বিতীয় দফায় ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। তৃতীয় দফায় ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি আর পরদিন পয়লা বৈশাখের ছুটিও যুক্ত হয়।

সর্বশেষ আজ চতুর্থ দফায় ছুটি বাড়ানোর কারণে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ