,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম করোনাভাইরাসের রোগী সনাক্ত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসে সনাক্ত হওয়া আনুমানিক ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলমনগর  গ্রামের উত্তরপাড়ায়।  তিনি বর্তমানে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন। ওই বৃদ্ধের একজন প্রতিবেশী জানান, গত ২ এপ্রিল রাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন ওই বৃদ্ধ। তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে তাকে  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর কুমিল্লা থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর করোনাভাইরাসের লক্ষণ থাকায় তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে  যাওয়া হয়। সেখানে করোনাভাইরাস পরীক্ষা করা হয়।  শুক্রবার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে জানানো হয় ওই ব্যক্তি করোনায় আক্রান্ত।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ  শুক্রবার বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করে  বলেন, ঢাকার সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে আমরা নিশ্চিত হয়েছি ওই বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য