,

কাঁধে করে অসহায়দের বাড়িতে বাড়িতে খাবার পৌছে দিচ্ছেন সাংবাদিকরা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : সাংবাদিকরা যে শুধু খবরের পিছনে দৌড়ায় একথা ঠিক নয়। করোনা আতংকের ক্রান্তিকালে  অসহায় মানুষের কথা চিন্তা করে  কাঁধে কাঁধ মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া  বাঞ্ছারামপুরে  সাংবাদিকরা সে কাজটি  করলেন। খাবার নিয়ে ছুটে গেলেন অসহায় মানুষের দ্বারে দ্বারে। এই বাড়ি থেকে সে বাড়ি, এই গ্রাম থেকে সে গ্রামে ফেরিওয়ালাদের মত   অস্বচ্ছল, দরিদ্র ও কর্মহীন  এমন ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
আর মহৎত উদ্যোগটি নিয়ে কাজটি করেছেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। শুক্রবার সকালে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ, সাতবিলা, সাহেবনগর, কমলপুরসহ বিভিন্ন গ্রামে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সাংবাদিকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর, সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান বকুল, দৈনিক কালের কন্ঠের সাংবাদিক চাঁন মিয়া সরকার, দৈনিক যায়যায় দিনের সাংবাদিক শাহ আলম সিকদার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আতাউর রহমান সনেট, দৈনিক যায়যায় কালের সাংবাদিক মো: নাসির উদ্দিন, দৈনিক সময়ের আলোর সাংবাদিক আলমগীর হোসেন, দৈনিক মানবকন্ঠের সাংবাদিক ফারুক আহমেদ, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।
বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, তারা বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রামে পর্যায়ক্রমে অন্তত ৭০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য