,

জ্বালানি তেলের দাম বাড়াতে উৎপাদক দেশগুলো মরিয়া

news-image

নিউজ ডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়াতে মরিয়া হয়ে উঠেছে উৎপাদক দেশগুলো। তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক, রাশিয়া, সৌদি আরবসহ কয়েকটি দেশ এ জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী দেশগুলো তেল উৎপাদন এক-পঞ্চমাংশের বেশি কমিয়ে আনার কথা বলেছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দাম বাড়ানোর এ তৎপরতায় যুক্তরাষ্ট্র অংশ নেবে বলে মনে করা হচ্ছে। কারণ তেলের দাম বাড়াতে সবচেয়ে বেশি আগ্রাসী মনোভাব দেখিয়ে আসছে যুক্তরাষ্ট।

তবে ওপেক প্লাস নামে পরিচিত গোষ্ঠীটি মনে করছে, পরিকল্পনা বাস্তবায়ন অনেকখানি নির্ভর করছে মেক্সিকোর ওপরে। এই দেশটিকে উৎপাদন কমাতে ইতোমধ্যে আহ্বান জানানো হয়েছে। আজ শুক্রবার অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে এ নিয়ে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, দৈনিক তেল উত্তোলনের পরিমাণ কমিয়ে দেওয়া হবে ১ কোটি ব্যারেল, যা মোট বৈশ্বি উৎপাদনের ১০ শতাংশ। এর সঙ্গে ওপেক প্লাস জোটের বাইরে থাকার দেশগুলোকে আরও ৫০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমিয়ে দেওয়া আহ্বান জানানো হয়েছে।

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী তেলের দাম গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। লকডাউনের কারণে অর্থনৈতিক কার্যক্রম বন্ধ থাকায় বিশ্বব্যাপী দৈনিক ৩ কোটি ব্যারেল তেলের চাহিদা কমে গেছে, যা মোট বৈশ্বিক সরবরাহের ৩০ শতাংশ। এমন ঘটনা নজিরবিহীন।

তবে বিশ্লেষকরা বলছেন, দিনে দেড় কোটি ব্যারেল তেল উত্তোলন কমিয়ে দিলেই সমস্যার সমাধান নাও হতে পারে। এমন পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের দাম বাড়তে উদ্যোগ নেওয়ার জন্য ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।

ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, সৌদি আরব যদি উৎপাদন কমিয়ে দিয়ে তেলের দাম বাড়ানোর প্রক্রিয়া না শুরু করে তাহলে দেশটির তেল বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মূলত ট্রাম্পের এসব হুমকি-ধমকির পরই রাশিয়ার সঙ্গে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে নেয় সৌদি আরব।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য