,

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার  রাত ৯টার দিকে চিকিৎসার জন্য শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ধর্ষক লিটন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের ইমান আলী মিয়ার ছেলে। পুলিশ ও স্হানীয়রা জানান, ধর্ষণের শিকার শিশুটির বাবা আশুগঞ্জের সোনারামপুরের জোহরা অটোরাইস মিলে চাতাল শ্রমিক হিসেবে কাজ করেন। পাশেই সোনারামপুরের আবাবিল অটোরাইস মিলে চাতাল শ্রমিক হিসেবে কাজ করে লিটন নামে এক ব্যক্তি। ধর্ষণের শিকার ওই শিশুর বাবা ও লিটন পূর্বপরিচিত। লিটন অবসর সময়ে একটি অটোরিকশা চালাত। কিছুদিন আগে অটোরিকশাটি ধরে থানায় নিয়ে আসে পুলিশ। এরই মধ্যে আজ সন্ধ্যায় সোনারামপুরের জোহরা অটোরাইস মিলের পাশে একটি নির্জন স্থানে ওই শিশুকে ধর্ষণ করে লিটন।

এরপর শিশুটি বাড়িতে ফিরে এসে বাবা-মাকে বিষয়টি জানায়। ঘটনা শুনে তাৎক্ষণিক শিশুটিকে নিয়ে থানায় আসে তার বাবা-মা। ধর্ষক লিটন ওই সময় থানায় অটোরিকশাটি ফিরিয়ে নিতে আসে। শিশুটি লিটনকে দেখে চিনে ফেলে এবং পুলিশকে তা জানায়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, রাতে হঠাৎ ধর্ষণের শিকার ওই শিশুকে নিয়ে তার বাবা-মা থানায় আসে।

 

এ সময় শিশুর অবস্থা গুরুতর দেখে তাৎক্ষণিক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ লিটনকে আটক করে এবং শিশুটিকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। ধর্ষণের শিকার ওই শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষক লিটনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য