,

ফের পরিবর্তন ব্যাংক লেনদেনের সময়

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস রোধে চলমান সাধারণ ছুটিতে ব্যাংক লেনদেনের সময় ফের পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১২ এপ্রিল থেকে ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা-দুপুর সাড়ে ১২টা। তবে ব্যাংক খোলা থাকবে দুপুর দুইটা পর্যন্ত।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগের সার্কুলারে আংশিক সংশোধনী আনা হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে দৈনিক ব্যাংকিং লেনদেন এবং লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো খোলা রাখার সময় পরিবর্তন করা হলো। চলতি মাসের ১২ তারিখ থেকে ব্যাংকের নগদ লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

এতে আরো বলা হয়, দৈনিক ব্যাংক খোলা রাখার চূড়ান্ত সময়সীমা অপরিবর্তিত রেখে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ও জরুরি বৈদেশিক লেনদেন সম্পাদনের জন্য ব্যাংক তার স্বীয় বিবেচনায় নির্বাচিত এবি শাখাগুলোর লেনদেনের সময়সীমা এক ঘণ্টা বর্ধিত করে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখবে।

এছাড়া সরকার বা স্থানীয় প্রশাসনের মাধ্যমে লকডাউন ঘোষিত এলাকায় ব্যাংকের শাখাগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে ২ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। সেই নির্দেশনা অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন কার্যক্রম এবং আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্নের জন্য ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার কথা ছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য