,

বিশ্বে মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যাও টপকে গেছে ১৫ লাখকে।

আন্তর্জাতিক জরীপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ৯০ হাজার ৫৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৪১ হাজার ১১৩ জন। চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৪০ হাজার ৬০৫ জন।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৬৯। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন।

মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ২৩৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৪৪৬ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে বিশ্বে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৩৫ হাজার ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৯৭ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮০৯ জন। এর মধ্যে ৩ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা