,

কুয়েত থেকে ফোন: পীরগাছায় প্রবাসীর বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন এসপি বিপ্লব

news-image

রংপুর ব্যুরো : করোনার প্রভাবে পুরো বিশ্ব এখন লকডাউন। বন্ধ হয়ে গেছে জীবন-জীবকার ছন্দ। অদৃশ্য ভাইরাসের ত্রাসে বাড়ছে আহাজারি। করুণ এই পরিস্থিতিতে প্রবাসে থাকা বাংলাদেশিরা আছেন চরম বিপাকে। অনেকে হয়ে গেছেন বেকার। নিরুপায় প্রবাস জীবন কাটছে তাদের। না পারছেন নিজের জন্য কিছু করতে। না দেশে থাকা পরিবারের জন্য। এমনই এক প্রবাসী নাজমুন নাহার নাজু। থাকেন কুয়েতে। তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম সরকারটারি গ্রামে।

বৈশ্বিক মহামারি করোনার কারণে গত তিন মাস ধরে বেকার হয়ে দিন কাটছে তার। বর্তমান অবস্থায় দেশে থাকা পরিবারের কাছেও টাকা পাঠাতে পারছেন না নাজু। এতে তার পরিবার ঘরে যা ছিল, তার ওপর ভর এক রকম খেয়ে না খেয়ে দিনযাপন করেছেন। কিন্তু ঘরের খাবার ফুরিয়ে গেছে জানতে পেয়ে নিরুপায় হয়ে কুয়েত থেকে ফোনে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারকে পরিবারের অসহায়ত্বের কথা জানান প্রবাসী নাজু।

গত বুধবার রাতে ওই প্রবাসীর ফোন পাবার কিছুক্ষণ পরেই তার পরিবারের বাড়ির দরজায় খাদ্য সহায়তা নিয়ে পৌঁছে যান পুলিশ। দরজা খুলতেই ঘরে থাকার জন্য তাদের ধন্যবাদ জানিয়ে বলা হয়, রংপুরের এসপি স্যার আপনাদের জন্য উপহার পাঠিছেন। তখন পরিবারের সদস্যরা বস্তাভরা খাদ্য সামগ্রী দেখে অবাক হন।

বুধবার রাতে রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম সরকারটারী গ্রামের কুয়েত প্রবাসি নাজুর দেয়া ফোন পেয়ে বিষয়টি তাৎক্ষণিক পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমকে অবগত করেন এসপি বিপ্লব কুমার। তার নির্দেশে রাতেই কুয়েত প্রবাসির বাড়িতে টানা ১৫ দিনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন পুলিশ।

জানা গেছে, প্রবাসী নাজুর বাড়িতে তার মেয়ে, ছেলে, বৃদ্ধা মা এবং জামাতা থাকেন। বুধবার বিকেলে হঠাৎ ঘরের খবার শেষ হয়। কিন্তু করোনার কারণে ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা থাকায় তার পরিবারের কেউ বাজারে যেতে পারছেন না। নিরুপায় হয়ে কুয়েত থেকেই এসপিকে ফোন দিয়ে পরিবারের সমস্যার কথা জানান নাজমুন নাহার নাজু। এরপর রাতেই এসপির পক্ষ থেকে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, আদা, মরিচ, রসুন ও কাঁচাবাজারসহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী তার পরিবারের কাছে পৌঁছে দেন পীরগাছা থানা পুলিশ।

এ ব্যপারে রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, ওই প্রবাসী গণমাধ্যম থেকে জানতে পেরেছেন রংপুর জেলা পুলিশ বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে। একারণে তার গ্রামের বাড়িতে খাবার সংকট দেখা দেয়ায় ফোন দিয়ে বিষয়টি জানান। বিষয়টি জানান পর তার খাদ্য পণ্যের তালিকা অনুযায়ী ওইসব পণ্য কিনে তার বাসায় পৌঁছে দেয়া হয়েছে। প্রয়োজনে আরও সহায়তা করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য