,

করোনার উপসর্গ নিয়ে আখাউড়ায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

news-image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনার উপসর্গ নিয়ে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার রানীখার গ্রামে তার মৃত্যু হয়।

মৃত ওই নারী নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। এক সপ্তাহ আগে তিনি তার গ্রামের বাড়িতে চলে আসেন।

এদিকে ওই নারীর মৃত্যুর খবর পেয়ে করোনা সন্দেহে সকালে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুর রহমান যুগান্তরকে বলেন, নারায়ণগঞ্জ থেকে এক সপ্তাহ আগে ওই গার্মেন্টসকর্মী গ্রামের বাড়িতে চলে আসেন। বুধবার দিনগত রাত ৩টায় তার মৃত্যু হয়। তার শরীরে করোনার উপসর্গ ছিল না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার মো. ফারুক মিয়া যুগান্তরকে জানান, ওই নারীর সর্দি-কাশি ও জ্বর ছিল। পরিবারের লোকজন তা গোপন রেখেছেন। তার মৃত্যুতে গ্রামবাসীর মধ্যে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসীর দাবির পরিপ্রেক্ষিতে করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করেছে।

তিনি বলেন, যে নিয়মে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়, ওই নারীর ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে। গ্রামবাসীরা ওই বাড়ি লকডাউন করে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য