,

বার্নি স্যান্ডার্স নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

এতে ডেমোক্রেটিক পার্টি থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ক্ষেত্রে সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না।-খবর বিবিসির

বুধবার ৭৮ বছর বয়সী স্যান্ডার্স সমর্থকদের বলেন, প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত ভোট পাওয়ার সম্ভাব্য উপায় দেখতে পাচ্ছেন না তিনি।

প্রার্থী হওয়ার লড়াইয়ে প্রথম দিকে এগিয়েই ছিলেন তিনি। তরুণ ভোটারদের নজর কাড়তেও সক্ষম হন ভারমন্টের এই সিনেটর। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে জো বাইডেনের সঙ্গে তিনি পেরে উঠেননি।

নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। স্যান্ডার্স এর আগে ডেমোক্র্যাটিক প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিলেও এখন তা না করেই সরে এসেছেন।

গতবারের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়েছিলেন তিনি। তবে হিলারি ক্লিনটনের কাছে পরাজিত হয়ে আর মনোনয়ন পাননি।

এবার বেশ ভালোই লড়াই করছিলেন স্যান্ডার্স। আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে চমক দেখিয়েছিলেন তিনি। ফেব্রুয়ারিতেও তিনটি রাজ্যের ভোটে তিনি ভাল ফল করেছিলেন।

গত ১৭ মার্চ ফ্লোরিডা, অ্যারিজোনা এবং ইলিনয়ের প্রাইমারিতে জো বাইডেন বেশ ভাল ফল করেন। বাইডেনের এ জোয়ারে অনেকটা চাপে পড়ে নির্বাচনী লড়াইয়ে ক্ষান্ত দিলেন স্যান্ডার্স।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য