,

বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি

news-image

ফলে তার ফাঁসির রায় কার্যকরে আর কোনও বাধা নেই বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কারা সূত্র জানায়, আগামী সপ্তাহের শুরুতেই মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। সারাবাংলা

[৩] পলাতক খুনি মাজেদকে গ্রেপ্তারের পর গত মঙ্গলবার কারাগারে পাঠানো হয়। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন গতরাতে বলেন, মাজেদ প্রাণভিক্ষার আবেদন দিয়েছেন। সন্ধ্যার পর পরই তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়। এরপর রাতে বঙ্গভবনের একটি সূত্র জানায়, প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খারিজ করে দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর

এ মামলার রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, জজ আদালতে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় হয়েছিলো ২০০১ সালে। এরপর ২০০৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে চূড়ান্ত রায় আসে। রায়ের বিরুদ্ধে আপিল করার সময় বহু বছর আগেই পেরিয়ে যাওয়ায় আবদুল মাজেদ সে সুযোগ পাওয়ার অধিকার রাখেন না। এর ফলে ফাঁসির দড়ি এড়ানোর একমাত্র সাংবিধানিক অধিকার হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মাহবুবুল ইসলাম বুধবার রাতে বলেন, ফাঁসি কার্যকরের নির্দেশ না পেলেও কারাগারের প্রস্তুতি রয়েছে শতভাগ। এ ছাড়াও কারাগার এলাকায় দায়িত্বরত একটি গোয়েন্দা সংস্থার এক সদস্য বলেন, আজ বা কাল রাতে ফাঁসি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ ক্ষেত্রে নির্বাহী আদেশ এলে শুক্রবারও ফাঁসি কার্যকর হতে পারে। সারাবাংলা

গত মঙ্গলবার ভোর পৌঁনে ৪টায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত এ খুনিকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ওইদিন সকালেই তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে অনুযায়ী কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয় খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মজিদকে। বঙ্গবন্ধুর এই হত্যাকারী দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্টও ছিলো। গত মাসের কোনো এক সময় মাজেদ দেশে ফেরেন। সারাবাংলা

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর