,

জরিমানা দিয়ে কারামুক্ত হলেন রোনালদিনহো

news-image

স্পোর্টস ডেস্ক : ভাই রবার্তোকে নিয়ে প্যারাগুয়ে গিয়ে ফেঁসে যান ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী ফুটবলার রোনালদিনহো। তার ছয় মাসের জেল হয়ে যায়। তবে ৩২ দিন কারাভোগের পর ছাড়া পেয়েছেন ব্রাজিল এবং বার্সেলোনার সাবেক এই কিংবদন্তি ফুটবলার।

গত ৬ মার্চ প্যারাগুয়ে বিমান বন্দরে তাদের পাসপোর্ট জাল ধরা পরে। পাসপোর্টে নিজেদেরকে প্যারাগুয়ের নাগরিক বলে উল্লেখ করেন রোনালদিনহো ও তার ভাই। ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশের অপরাধে ভাইসহ গ্রেপ্তার হন রোনালদিনহো। পরে তার বিরুদ্ধে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়। সেখানেই শাস্তি পান তিনি।

এমন মামলায় প্যারাগুয়ের আদালত অবশ্য সহজে ছাড় দেয় না। কিন্তু কিংবদন্তি বলেই ৩২ দিন পর ছাড়া পেয়েছেন সাবেক সেলেকাও তারকা। তার জন্য অবশ্য মোটা অংকের জরিমানা গুনতে হয়েছে রোনালদিনহোকে। দিতে হয়েছে ১৩ লাখ পাউন্ড জরিমানা। বাংলাদেশের হিসেবে যা প্রায় ১৪ কোটি টাকা। সঙ্গে মুচলেকা।

কারামুক্ত হলেও আপাতত দেশে ফেরা হচ্ছে না ব্রাজিল ও বার্সার সাবেক এই নাম্বার টেনের। প্যারাগুলের একটি হোটেলে বন্দি থাকতে হবে তাকে। বিচারকাজ শেষ হলে তবেই পুরোপুরি মুক্তি মিলবে তার। রোনালদিনহো অবশ্য জাল পাসপোর্টের বিষয়ে দাবি করেন, একটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে প্যারাগুয়ে গিয়েছিলেন তারা। পাসপোর্টটিও সেই প্রতিষ্ঠানই সরবরাহ করে। তবে প্যারাগুয়ের আদালত রোনালদিনহোর সে কথা শোনেনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য