,

গাজীপুর লকডাউন চাইছেন মেয়র জাহাঙ্গীর

news-image

গাজীপুর প্রতিনিধি : লাখ লাখ মানুষের সুরক্ষার স্বার্থে সিটি এলাকা লক ডাউন চাইছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি আজ বুধবার দুপুরে শহরের গাছা এলাকায় সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

সিটি মেয়র বলেন, ‘গাজীপুর একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। এই এলাকায় শ্রমিকরা কারখানা বন্ধের ঘোষণায় বাড়ি ফিরে গিয়েছিলেন। পরে আবার অনেকে গাজীপুরে ফিরে এসেছেন। তাই গাজীপুরের লাখ লাখ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে গাজীপুর সিটি করপোরেশন এবং ঘনবসতিপূর্ণ এলাকা যেন লকডাউন করা হয় সেটা সরকারের কাছে দাবি জানাই। ’

মেয়র আরও বলেন, ‘এটি যাচাই-বাছাই করে সরকার যেন দ্রুত সিদ্ধান্ত দেয়, তা নাহলে মানুষের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি থেকেই যাবে।’

এদিকে, গাজীপুরে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য মহাসড়কে একাধিক চেকপোস্ট বসিয়ে কাজ করছে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালতের টিম বাজার ও জনসমাগম এলাকায় অভিযান পরিচালনা করছে। দুপুর ১২ টার পর সব ধরনের দোকান পাট বন্ধ রাখারা নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য