,

লকডাউনের মধ্যেই ধুমধাম করে বিয়ে সরকারি কর্মকর্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও ধুমধাম করে বিয়ে সারলেন একজন সরকারি কর্মকর্তা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার গোচাইট এলাকায় ঘটনাটি ঘটে।

ওই সরকারি কর্মকর্তার নাম শাহীন কবির। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোচাইট গ্রামের পিয়ার হোসেনের ছেলে এবং পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সনমান্দি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে নাদিয়া আক্তারকে বিয়ে করেন শাহীন। তার বরযাত্রায় ৭০ জন অংশ নেন। বিয়েবাড়িতে ধুমধাম করে খাওয়াদাওয়া সেরে কাজি ডেকে বিয়ে পড়ানো হয়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে করোনাভাইরাসের এমন সময় বিয়ের আয়োজন করায় বরপক্ষকে অপদস্থ করেন। একপর্যায়ে শাহীন কবির ও তার সঙ্গে অতিথি হয়ে আসা বরযাত্রীরা কনে নাদিয়া আক্তারকে রেখে দ্রুত এলাকা ছাড়েন।

গোচাইট গ্রামের বাসিন্দা আলী হোসেন বলেন, ‘এই বিয়েতে নারায়ণগঞ্জ শহরের যেসব মহল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে, সেসব মহল্লার আশপাশের কয়েকজন অতিথি অংশ নেয়। এ জন্য আমরা চিন্তায় পড়ে গেছি।’

এ বিষয়ে সেই সরকারি কর্মকর্তা শাহীন কবির বলেন, ‘ছোট পরিসরে আমি বিয়ের আয়োজন করেছি। বউভাতের আয়োজন বন্ধ রেখেছি। পরিস্থিতি ভালো হলে বউভাতের আয়োজন করব।’

এদিকে লকডাউনের মধ্যে সরকারি কর্মকর্তার বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানার পর আজ বুধবার বিকেলে শাহীন কবিরের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম পুলিশ নিয়ে হাজির হন। ইউএনওর উপস্থিতি টের পেয়ে শাহীন কবির বাড়ি থেকে পালিয়ে যান। পরে ইউএনও ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহীন কবিরের ছোট ভাই সোহেল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি নিয়ে ইউএনও সাইদুল ইসলাম বলেন, ‘লকডাউনের মধ্যে একজন সরকারি কর্মকর্তা যেভাবে অন্যায় করে বিয়ে করেছেন, তা কল্পনা করা যায় না। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুপারিশ করব।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা