,

একজনের মৃত্যু, আগৈলঝাড়ায় ১৬ বাড়ি লকডাউন

news-image

নিউজ ডেস্ক : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ১৬ বাড়ি লকডাউন করা হয়েছে। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম।

তিনি জানান, বাগধা ইউনিয়নের বাগধা গ্রামে ৩৫ বছরের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। সন্দেহ করা হচ্ছে তিনি করোনা রোগী হতে পারেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, পাশাপাশি দাফনও নিয়মানুযায়ী করা হচ্ছে।

‘পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। তবে আগাম সতর্কতা হিসেবে মৃত ব্যক্তির বাড়িসহ আমরা ১৬ বাড়িকে পুরোপুরি লকডাউনের আওতায় এনেছি।’

লকডাউনের আওতায় থাকা বাড়িগুলোর খাবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হবে। এসব বাড়ির কোনো লোক ঘর হতে বের না হওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের ৩৫ বছরের ওই ব্যক্তি একটি যাত্রীবাহী পরিবহনের সুপারভাইজার ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য