,

স্বামী-স্ত্রী একই পরিবারে দুই জনের মৃত্যু, করোনা আতঙ্ক

news-image

শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : স্বামী-স্ত্রী একই পরিবারে দুই জনের মৃত্যু, করোনা আতঙ্ক।বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী মৃত্যুর ঘটনা ঘটেছে। মোরেলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেরেস্তাদারবাড়ি এলাকার গীতা ভৌমিক (৭২) ও তার স্ত্রী সীপ্রা রানী ভৌমিক আজ বুধবার সকাল ৭টা ও ৯টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এ খবর ছড়িয়ে পড়ামাত্র এলাকায় করোনা আতঙ্ক দেখা দেয়।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম,মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম,মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাফসান হোসেন ও ডা. ওমামা হকের নেতৃত্ব একটি মেডিকেল টিম ওই বাড়ির অন্যান্য সদস্যদের সাথে কথা বলেছেন। মেডিকেল টিম এখানে কোন করোনা উপসর্গ পাননি।

এ বিষয়ে ডা. মুফতি কামাল হোসেন বলেন, অল্প সময়ের ব্যবধানে দু’জনের মৃত্যুতে করোনা আতঙ্ক দেখা দিয়েছে, তবে করোনার কোন আলামত পাওয়া যায়নি। পরিবারের অপর সদস্যরা সকলে সুস্থ্য আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, করোনার কোন উপসর্গ ওই পরিবারে পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা