,

সিঙ্গাপুরে নতুন করোনা আক্রান্তদের মধ্যে ৪৬ জনই বাংলাদেশি

news-image

অনলাইন ডেস্ক : সিঙ্গাপুরে নতুন করে করোনা আক্রান্ত ১০৬ জনের মধ্যে ৪৬ জনই বাংলাদেশি। কোভিড-১৯ আক্রান্তদের সর্বশেষ যে হিসাব দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে, তাতে দেখা গেছে– মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত সংকলিত তথ্য অনুযায়ী সেখানে নতুন আক্রান্তের সংখ্যা ১০৬। এর মধ্যে ৪৬ বাংলাদেশি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

তালিকায় দেখা গেছে, আক্রান্তদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশিই একসঙ্গে একই আবাসিক ভবনে থাকতেন।

এ রকম তিন-চারটি আবাসিক ভবন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় উল্লেখ করা হয়েছে।

সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকের সংখ্যা ২০ লাখের বেশি। এদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার। এরা বেশিরভাগই কাজ করছেন নির্মাণ শিল্পে।

গাদাগাদি করে ছোট ঘরে থাকেন এবং একই টয়লেট ব্যবহার করেন। কোনো কোনো আবাসিক ভবনে অস্বাস্থ্যকর পরিবেশে একটা ঘরে গাদগাদি করে ঘুমান ১২-১৫ জন করে শ্রমিক।

বেশ কিছু আবাসিক ভবনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানে শ্রমিকদের ভেতরে থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার থেকে সিঙ্গাপুরে শুরু হয়েছে এক মাসের লকডাউন। কর্মকর্তারা আগেই স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করেছেন।

কিন্তু বদ্ধ ঘরে গাদাগাদি করে বাস করা অভিবাসী শ্রমিকদের মধ্যে আশঙ্কাজনক হারে ভাইরাসে ছড়িয়ে পড়ার খবর আসছে।

প্রসঙ্গত চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বে ৮২ হাজার ৭৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ।

তথ্যসূত্র: বিবিসি ও আলজাজিরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য