,

করোনা সন্দেহে বৃদ্ধকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন!

news-image

অনলাইন ডেস্ক : করোনা রোগী সন্দেহে ভারতে এক বৃদ্ধকে গাছের সঙ্গে বেঁধে ভয়ানক নির্যাতনের অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে পশ্চিবঙ্গের মানিকতলার ১৫ নম্বর বস্তিতে।

মারধরের শিকার ওই বৃদ্ধের নাম নারায়ণ চৌরাসিয়া।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধের লিভারের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাকে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পাড়ারই লোকজন। সোমবার সকালেই বৃদ্ধকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। তাকে বাড়ি পৌঁছে দিয়ে পরিবারের লোকজন চলে যেতেই বেরিয়ে পড়েন বৃদ্ধ। হাঁটতে হাঁটতে চলে যান ১৫ নম্বর বস্তিতে।

ঠিক তখনই ঘটে বিপত্তি। পাড়াজুড়ে হুলস্থুল পড়ে যায়। সবাই তাকে দেখে ‘করোনা রোগী! করোনা রোগী!’ বলে চিৎকার করতে থাকে। কেউ লাঠি হাতে তেড়ে যায় তাকে মারতে। কেউ আবার বাড়িতে ঢুকে পড়া আটকাতে তিনি কাছাকাছি যেতেই বন্ধ করে দেয় দরজা-জানালা!

এ সময় বৃদ্ধের দুহাতেই স্যালাইনের চ্যানেল, মাথায় সার্জিক্যাল ক্যাপ ও মুখে মাস্ক দেখে তাকে করোনা রোগী ভেবে বেঁধে ফেলা হয় গাছের সঙ্গে। এর পর চলে অমানসিক নির্যাতন।

পরে এলাকার এক ব্যক্তি চিনতে পারেন ওই বৃদ্ধকে। বৃদ্ধের পাড়ার লোক তাকে উদ্ধার করে নিয়ে যায়।

মানিকতলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার দাবি, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে অবশ্যই দেখছি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য