,

আশুগঞ্জে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

news-image

নিজস্ব প্রতিবেদক্ : ভাষা সৈনিক অলি আহাদ ফাউন্ডেশনের উদ্যোগে ও বিএনপি নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকে আশুগঞ্জের ৬শতাধিক কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে মাংসসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার চর চারতলা টেক পাড়ায় উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফাইজুর রহমানের সার্বিক তত্বাবধানে কর্মহীন ৬ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মহীন প্রত্যেক পরিবারের মাঝে ১কেজি গরুর মাংস, ৫কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি আলু, ১কেজি পেয়াজ, ১পিস সাবান প্রদান করা হয়েছে।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফাইজুর রহমান বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীদিনও আশুগঞ্জ ও সরাইল উপজেলা কর্মহীন দরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান, চর চারতলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সামসু মেম্বার, সাবেক সাধারন সম্পাদক কবীর আহমেদ, উপজেলা বিএনপির ঘোষিত উপজেলা যুবদলের আহবায়ক মোবারক মুন্সী, সদস্য সচিব নাছির মিয়া, যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন, যুবদল নেতা হেলাল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী কালাম সওদাগর, ছাত্রনেতা মারুফ আহমেদ, আব্দুর রহমান নাঈম, চর চারতলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিপন, ছাত্রনেত আজিজুল হাকিম আকাশসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃ-বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দোয়া মাহফিল পরিচালনা করেন টেকপাড়া মসজিদের ইমাম খায়রুল ইসলাম তৈয়বী।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা