,

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ কেজি গাঁজা ও পিকআপসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে সাড়ে ১৭ কেজি গাঁজা ও পিকআপ’সহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন বিশ্বরোড এলাকা হতে নীল রংয়ের পিকআপে করে গাঁজার একটি বড় চালান নরসিংদীর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল ০৭/০৪/২০২০ ইং তারিখ ১২.৩০ টা হতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টুলপ্লাজার ২০০ গজ পূর্ব পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন।

তল্লাশী কালে আনুমানিক বেলা ১.৩০ টার সময় পূর্বে সংবাদ প্রাপ্ত পিকআপটি তল্লাশী চৌকির নিকট আসলে থামানোর সংকেত দিলে পিকআপটি তল্লাশী চৌকির নিকট থামালে শাহ আলম (২৮), পিতা-মৃত ইউসুফ আলী, শাহরিয়ার নোমান ওরফে রিপন (২৮), পিতা-মৃত জায়নাল আবেদীন, উভয়ই কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর গ্রামের এবং মোঃ সিদ্দিক হাওলাদার (৩৫), পিতা-হাতেম আলী হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ সাদৃশ গ্রামের সহ পিকআপটি আটক করা হয়।

আটককৃত পিকআপটি ও ধৃত আসামীদের তল্লাশী করে ১৭ কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক বিক্রর নগদ ৮,৬০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১,১২৫,০০০/- টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য