শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার কিট তৈরির জন্য গণস্বাস্থ্যকে চূড়ান্ত অনুমোদন সরকারের

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রকে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তের কিট তৈরি ও ল্যাবের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অনুমোদন দেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিষ্ঠানের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্তের নমুনা পাওয়া গেছে। পরীক্ষামূলক কিট দিয়ে রক্ত পরীক্ষা করে দেখা হবে।’

ডা. জাফরুল্লাহ জানান, আগামী ১১ এপ্রিল তারা সরকারকে আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাস পরীক্ষার কিট সরবরাহক করবেন।

প্রসঙ্গত, বিজন কুমার শীলের নেতৃত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের চার চিকিৎসক নিহাদ আদনান, মোহাম্মদ রাশেদ জমিরউদ্দিন ও ফিরোজ আহমেদ করোনা শনাক্তের কিট উদ্ভাবন করেন।

এর আগে ২০০৩ সালে পৃথিবীজুড়ে সার্স ভাইরাস ছড়িয়ে পড়লে বিজন কুমার শীল সিঙ্গাপুরের গবেষণাগারে কয়েকজন সহকারীকে নিয়ে সার্স ভাইরাস দ্রুত নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন। বিজন কুমার বর্তমানে গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের প্রধান বিজ্ঞানী।

এর আগে ডা. জাফরুল্লাহ জানিয়েছিলেন, ব্লাড গ্রুপ যে পদ্ধতিতে চিহ্নিত করা হয়, এটা মোটামুটি সে রকমের একটি পদ্ধতি। এ পদ্ধতিতে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে অত্যন্ত স্বল্পমূল্যে করোনাভাইরাস শনাক্ত করা যাবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ