,

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু সাড়ে ৭৪ হাজার

news-image

অনলাইন ডেস্ক : গত বছরের ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাস ছড়াতে শুরু করে। এরপর একে একে তা বিশ্বের প্রায় সবদেশে ছড়িয়ে পড়ে। এ মহামারীতে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুয়ায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের ৭৪ হাজার ৬৭৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে কভিড-১৯। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৬ হাজার ২৯৯ জন।

এর মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে ১৬ হাজার ৫২৩ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে ইতালির প্রতিবেশি স্পেনে। দেশটিতে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৩ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে।

এই ভাইরাসে তৃতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৮৭১ জন। এরপর ফ্রান্সে ৮ হাজার ৯১১ জন, ইংল্যান্ড ৫ হাজার ৩৭৩ জন এবং ইরানে ৩ হাজার ৭৩৯ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্তে সংখ্যায় সবার শীর্ষে আছে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫০৭ জন।

সোমবার পর্যন্ত সরকারি হিসাবে বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২৩ এবং মারা গেছেন ১২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

এ জাতীয় আরও খবর

সব ধর্মের মূল শিক্ষা সাম্য ও মানবিক মর্যাদা: প্রধানমন্ত্রী

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ