,

করোনা মাস্কে ৭ দিন পর্যন্ত থাকতে পারে

news-image

ডেস্ক রিপোর্ট : বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ছোঁয়াচে হওয়ায় এই ভাইরাস থেকে বাঁচতে মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ইউনিভার্সিটি অব হংকংয়ের (এইচকেইউ) একদল গবেষক জানিয়েছেন, মাস্ক, কাপড়, কাগজ, টাকাÑ যে কোনো কিছুর ওপরই করোনা ভাইরাস কয়েকদিন পর্যন্ত টিকে থাকতে পারে। খবর : সাউথ চায়না মর্নিং পোস্ট।

গত বৃহস্পতিবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দ্য ল্যানসেট মেডিক্যাল জার্নালে। এতে নেতৃত্ব দিয়েছেন এইচকেইউয়ের পাবলিক হেলথ ল্যাবরেটরি সায়েন্সেস ডিভিশনের প্রধান লিও পুন লিট-মান এবং ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ ভাইরোলজিস্ট মালিক পেরিস। তারা স্বাভাবিক তাপমাত্রায় বিভিন্ন বস্তুর ওপর করোনা ভাইরাস কতক্ষণ টিকে থাকেÑ তা নিয়ে পরীক্ষা করেন।

গবেষণায় দেখা যায়, প্রিন্টিং ও টিস্যু পেপারের ওপর করোনা ভাইরাস তিন ঘণ্টারও কম সময় টিকে থাকে। কাঠ এবং কাপড়ে, বিশেষ করে সুতি ল্যাবরেটরি জ্যাকেট থেকে দুদিনের মধ্যেই ভাইরাসটি উধাও হয়ে যায়। কাচ ও টাকার ওপর চারদিন পর্যন্ত করোনা ভাইরাস থাকতে দেখা গেছে। স্টেইনলেস স্টিল ও প্লাস্টিকের ওপর এটি টিকে থাকে চার থেকে সাত দিন।

তবে সার্জিক্যাল মাস্কের ওপর এক সপ্তাহ পর্যন্ত করোনার উপস্থিতি লক্ষ করা গেছে। এ কারণে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা এবং এর বাইরের অংশ স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। তা না হলে হাত দূষিত হতে পারে এবং সেই হাত মুখে দিলে ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। আশার কথা হলো, সবকিছুতেই করোনা ভাইরাস মারতে ব্লিচিং পাউডারের মতো সাধারণ জীবাণুনাশকও কার্যকর বলে প্রমাণ পেয়েছেন গবেষকরা।

এ জাতীয় আরও খবর

সব ধর্মের মূল শিক্ষা সাম্য ও মানবিক মর্যাদা: প্রধানমন্ত্রী

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ