,

শ্রমিকদের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধের অনুরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সব পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ্যের জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

এ ছাড়া করোনাভাইরাসের বিস্তার রোধে পোশাক কারখানা ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে যাদের জরুরি রপ্তানি কার্যাদেশ রয়েছে এবং যে সব প্রতিষ্ঠান পিপিই, মাস্ক ইত্যাদি তৈরি করছে সে সব প্রতিষ্ঠান প্রয়োজনে খোলা রাখতে পারবে।

সোমবার বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক ও বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান এক যৌথ ঘোষণায় এসব জানান।

ঘোষণায় বলা হয়, মহামারি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠান ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের যাদের জরুরি রপ্তানি কার্যাদেশ রয়েছে এবং যে সব প্রতিষ্ঠান পিপিই, মাস্ক ইত্যাদি তৈরি করছে সে সব প্রতিষ্ঠান প্রয়োজনে খোলা রাখতে পারবে, তবে সে ক্ষেত্রে স্ব স্ব অ্যাসোসিয়েশন (বিজিএমইএ/বিকেএমইএ), কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে।

এ ছাড়া ১৬ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধ করতে বলেন পোশাক কারখানার দুই শীর্ষ নেতা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য