,

সব কর্মচারীকে ১৪ দিনের মধ্যে মোবাইল একাউন্ট খোলার নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা এবং বেতন-ভাতাদি এই হিসাবে পৌঁছে দেওয়া হবে।

রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক এবং সকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডারের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, চলতি মাসের ২০ তারিখের মধ্যে সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের মোবাইল একাউন্ট নিশ্চিত করতে হবে। যাতে করে এই একাউন্টের মাধ্যমে বেতন ভাতা এবং সরকারি প্রণোদনা পরিশোধ করা যায়। এজন্য শ্রমিক অথবা কর্মচারীদের জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হবে। তবে এই হিসাব খোলার জন্য কোন ধরনের চার্জ বা ফি কাটা যাবে না। এই হিসাব খোলার জন্য উর্ধ্বতন পর্যায় থেকে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি এবং উৎসাহিত করার জন্য প্রচারণাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য