শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাইয়ে এক হাসপাতালের করোনায় আক্রান্ত ২৯ ডাক্তার-নার্স

news-image

অনলাইন ডেস্ক : পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মুম্বাইয়ের ওকহার্ড হাসপাতালের তিনজন চিকিৎসক ও ২৬ জন নার্স আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে ইতিমধ্যেই ওই হাসপাতালের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বর্তমানে হাসপাতালটিতে রোগী ভর্তি বন্ধ রয়েছে। কোনো রোগী, চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীকে হাসপাতালের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আক্রান্তদের পৃথক আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি সবারই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

দেশটির ইউনাইটেড নার্স অ্যাসোসিয়েশনের দাবি, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক-নার্সদের জন্য আলাদা কোনো সুরক্ষা ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সংক্রমণ ঠেকানোর মতো পোশাক বা পিপিই কিছুই ছিল না। প্রথম যখন একজন নার্সের মধ্যে সংক্রমণ ধরা পড়ে তাকেও আলাদা রাখা হয়নি। ফলে বাকিদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আপাতত জরুরি সেবা বন্ধ রাখা হয়েছে। হাসপাতালের ভেতর ও বাইরে জীবাণুমুক্ত করা হচ্ছে। হাসপাতালের ক্যান্টিন খোলা রয়েছে। রোগী ও স্বাস্থ্যকর্মীদের খাবারের অভাব নেই। তবে কেউ যেন বাইরে যেতে না পারেন, সেদিকে নজর রাখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ