,

অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছেন এ্যাড.মিলন এমপি

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে দুয়ারে দুয়ারে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন বাগেরহাট-৪সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।

বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলায় ৫ হাজার অসচ্ছল পরিবারে জরুরি খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছেন সোমবার বিকালেবেশ কয়েকজন স্বেচ্ছাসেবীর সহায়তায় গাড়িতে করে চাল, ডাল আলু, তেল নিয়ে অসহায় খেটে খাওয়া মানুষদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেন এ্যাড.মিলন এমপি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আ.লীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, ইউনিয়ন আ. লীগ সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, উপজেলা যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ এ সময় উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য অ্যাড. মিলন বলেন, শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। করোনা প্রতিরোধে সকলে ঘরে থাকুন। খাবার পৌছে দেওয়া হবে।

পর্যায়ক্রমে মোরেলগঞ্জ-শরণখোলার ২০ টি ইউনিয়নের ৫ হাজার কর্মহীন পরিবারের মাঝে জরুরি ভিত্তিতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে বলেও এমপি জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য