,

ক্লিন গ্রীন বাংলাদেশ ও গরিব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : পরিবেশবাদী সংগঠন ‘ক্লিন গ্রীন বাংলাদেশ’ এবং সামাজিক সংগঠন ‘গরিব ফাউন্ডেশন’ এর যৌথ উদ্যোগে আজ ৬ এপ্রিল ২০২০ ইং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন খেটে খাওয়া দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।

সংগঠনটির দেশব্যাপী খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচির অংশ হিসাবে সিজিবি নবীনগর ইউনিটের উদ্যোগে অত্র উপজেলার সোহাতা গ্রামে অবস্থিত গুঞ্জন পাঠাগারে ৪ দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী ৯ এপ্রিল ২০২০ পর্যন্ত পর্যায়ক্রমে ১০০ সুবিধাভোগী পরিবারের মাঝে বাড়িতে বাড়িতে গিয়ে এই সহায়তা পৌছে দেয়া হবে। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাউল, ১ প্যাকেট আটা (২ কেজি), ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, আধা কেজি মুশুর ডাল ও ১ টি লাইফবয় সাবান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও সুধিজন ছাড়াও ‘ক্লিন গ্রীন বাংলাদেশ’ এর সম্বয়কারী জনাব মোঃ সাইদুর রহমান পারভেজ, জনাব আব্দুর রহমান, জনাব ওবায়দুল মাসুম, জনাব আশরাফুল ইসলাম সোহাগ প্রমূহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুঞ্জন পাঠাগারের পরিচালক জনাব মোঃ স্বপন মিয়া। অনুষ্ঠানে সবাইকে তিনি ‘ক্লিন গ্রীন বাংলাদেশ’ এর নির্ধারিত শপথ বাক্য পাঠ করান।

এ বিষয়ে ক্লিন গ্রীন বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী ও গরিব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জি এম কিবরিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান যে, তিনি গত ২৪ মার্চ ২০২০ তারিখে ক্লিন গ্রীন বাংলাদেশের ফেসবুক গ্রুপে “সিজিবি-জিএফ খাদ্য সহায়তা তহবিল-১” নামে একটি তহবিল গঠন করে একটি পোষ্ট দেন।

তাদের আহ্বানে দেশের বিত্তবান নাগরিকগণ আজ ৬ এপ্রিল ২০২০ ইং পর্যন্ত মোট ২ লক্ষ ৯১ হাজার ১৫০ টাকা উক্ত তহবিলে প্রদান করেন। ইতোমধ্যেই সংগঠনটি দেশের বিভিন্ন জেলায় তাদের ইউনিটের মাধ্যমে ৬৬৪ টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করেছে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন পর্যন্ত সিজিবির এই চলমান কর্মসূচি অব্যাহত থাকবে। শ্যামা প্রসাদ চক্র বত্তী শ্যামল নবীনগর থেকে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা