সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যারা ঘুরছেন তাদের মৃতদেহ দাফনের দলে চান ইউএনও

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : করোনার অস্তিত্বে বিশ্বাস করছেন না অথবা করোনাভাইরাসকে ভয় না পেয়ে যারা বাইরে ঘুরছেন তাদের এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পর তাদের দাফনের কাজে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম।

রোববার ‘উপজেলা প্রশাসন সাটুরিয়া মানিকগঞ্জ’র ফেইসবুক পেজে তিনি ‘হ্যালো, আপনাকেই বলছি এমন শিরোনাম দিয়ে একটি লেখা পোস্ট করেন। যা পরে ভাইরাল হয়।

যারা করোনা সতর্কতা মানছেন না এবং আক্রান্ত হবেন না ভেবে এই পরিস্থিতিতেও ঘুরে বেড়াচ্ছেন তাদের ‘সাহসী’ আখ্যায়িত করে করোনায় মৃতদের লাশ দাফনের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান আশরাফুল আলম।

এর নিচে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সংযুক্ত করা হয়। যেখানে করোনায় মারা যাওয়া ব্যক্তির মৃতদেহ সৎকারে এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করা ও তাদের প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘সাটুরিয়ায় প্রথম দিনই আমরা প্রবাসীদের তালিকা করি। তাদের হোম কোয়ারেন্টাইনে রাখি। প্রত্যেকের বাড়ি বাড়ি যাই। কিছু প্রবাসী বাইরে ঘোরাঘুরি করলে, তিনবার সতর্ক করার পর অর্থদণ্ড দিই। বাংলাদেশে প্রথম প্রবাসীদের কোয়ারেন্টাইন না মানায় করা হয়। পরবর্তীতে অন্যান্য জেলায় তা শুরু হয়। এখন আমার সাটুরিয়ায় নতুন আসা কোনো প্রবাসী নেই। সবাই ১৪ দিনের কোয়ারেন্টাইন পার করছে’।

তিনি আরো বলেন, ‘তবে এখনো সাধারণ মানুষ বাইরে অযথা ঘোরাঘুরি করছে। তাদের বলে বোঝাচ্ছি, দোকানিদের বলছি। কিন্তু এত কিছুর পরও কিছু দোকানি গণজমায়েত করছেন। বারবার সতর্ক করেও তাদের ঘরে রাখতে পারছি না। বাধ্য হয়ে শনিবার ও রবিবার পাঁচ ব্যবসায়ীকে গণজমায়েত করার দায়ে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তারপরও কিছু মানুষ নিজেকে সাহসী মনে করে ঘুরছেন। তাই আমি ফেসবুকে ওই সাহসী মানুষদের খুঁজছি’।

ফেইসবুকে তিনি লেখেন-

‘হ্যালো, আপনাকেই বলছি। আপনি যদি মনে করেন করোনার কোন অস্তিত্ব নেই এবং করোনাতে আপনার কিছুই হবে না কিংবা সংক্রামক রোগের কোন অস্তিত্ব নেই তবে আপনাকেই খুঁজছি আমরা। উপজেলা প্রশাসন, সাটুরিয়া মানিকগঞ্জ উপজেলায় ভবিষ্যতে করোনায় আক্রান্ত লাশ দাফনের জন্য একটা টিম গঠন করছে। আপনার মতো সাহসী এবং সচেতন মানুষকেই আমরা খুঁজছি এখন। আপনার আশপাশে এমন কোনো ব্যক্তি থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

অনুরোধক্রমে, আশরাফুল আলম উপজেলা নির্বাহী অফিসার সাটুরিয়া, মানিকগঞ্জ’।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী